সারাদেশ

বাল্য বিয়ে করা সেই চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত 

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে জন্ম তারিখ পরিবর্তন করে ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে বাল্য বিয়ে করার অপরাধে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারকে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ১ নভেম্বর (রোববার) ৪৫ বছর বয়সী ওই চেয়ারম্যান জন্ম তারিখ জালিয়াতির মাধ্যমে একই ইউনিয়নের দোলন গ্রামের প্রতিবন্ধি ওসমান গনি সরকার ওরফে বাচ্চুর ৯ম শ্রেণী পড়ুয়া বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বর্নিতা ওসমান বর্নিকে বিয়ে করেন।

বাল্য বিয়ের খবরটি সান নিউজ-সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোটার্লে প্রকাশ হলে দেশ জুড়ে সমালোচনার ঝঁড় উঠে। পরে বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার তদন্ত করে সত্যতা পান। তদন্ত প্রতিবেদন অনুযায়ী (১৫ ডিসেম্বর) তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার নূর-এ-জান্নাত রুমি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকারের বহিস্কার আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা