সারাদেশ

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দারুস ছুন্না হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে।

ব্যাডমিন্টন খেলার সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫ টায় এই দুর্ঘটনা ঘটে। মাদ্রাসার প্রধান হাফেজ কারী মো. ওমর ফারুক বলেন, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কুঠুরাকান্দি গ্রামের মঞ্জু শেখের ছেলে রাসেল শেখ (১৪) বিকেলে ব্যাডমিন্টন খেলছিল। খেলার এক পর্যায়ে ফেদার মাদ্রাসার আম গাছের ডালে আটকে যায়। রাসেল মাদ্রাসার চালের উপর উঠে ওই গাছ থেকে ফেদার আনতে গেলে চালের উপর থাকা বিদ্যুতের তারে সে স্পৃষ্ট হয়ে নিচে থাকা গাছের গুড়ির উপর আছড়ে পড়ে মারাত্মক আহত হয়।

সঙ্গে সঙ্গে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালে থেকে বোয়ালমারী পুলিশ থানায় নিয়ে যান।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জ্ঞান ব্রত শুভ্র বলেন, হাসপাতালে আনার পর রাসেলকে মৃত অবস্থায় পেয়েছি।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা