সারাদেশ

এএমএম আব্বাস চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন ছাদেরনগর আহসান উল্লাহ চৌধুরী বাড়ি এলাকায় মরহুম এএমএম আব্বাস চৌধুরী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে দূর্বার সংঘ ও তৌহিদুল আলম চৌধুরী বাপ্পি'র ব্যবস্থাপনায় হযরত আব্দুল জলিল (বালু) শাহ মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়।

ছাদেক নগর একাদশ সংঘ বনাম ডব্লিউএফএইচ এর মধ্যকার ফাইনাল খেলায় ট্রসে জিতে ডব্লিউএফএইচ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ছাদেক নগর একাদশ সংঘের সংগ্রহ ৫৪ রান।জবাবে ডব্লিউএফএইচ ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ডব্লিউএফএইচ এর খেলোয়াড় মিসকাত ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

ছাদেক নগর একাদশ সংঘের খেলোয়াড় মারুফ ৫ উইকেট ও ৬৬ রান নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন তরুণ দুই অভিজ্ঞ আম্পায়ার নূর নবী ও শাহেদ।

উক্ত ফাইনাল খেলায় সালাউদ্দিনের সঞ্চালনায় ও গুমানমর্দ্দন ইউনিয়ন যুবলীগের সভাপতি দিদারুল আলম চৌধুরী দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব।

প্রধান বক্তা ছিলেন ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুমানমর্দ্দন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরী ও অহিদুল আলম চৌধুরী রাসেল।

সান নিউজ/ওজি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা