সারাদেশ

বাকপ্রতিবন্ধী স্বামীর পা ভেঙে দিল বখাটে

নিজস্ব প্রতিনিধি মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে কু-প্রস্তাবের ঘটনার প্রতিবাদ করায় বাচ্চু সরদার (৩৫) নামের এক বাক-প্রতিবন্ধী স্বামীকে রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে এক বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের কাদের সরদারের প্রতিবন্ধী ছেলে বাচ্চু সরদারের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে পার্শ্ববর্তী পশ্চিম আলীপুর গ্রামের শিরাজ বেপারীর বখাটে ছেলে হালান বেপারী।

বিষয়টি স্বামী বাচ্চু সরদারকে অবহিত করেন স্ত্রী। পরে এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিবন্ধী বাচ্চু সরদারকে একা পেয়ে সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে হালান বেপারী রড দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেন এবং গলা টিপে হত্যার চেষ্টা চালান। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হালান বেপারী পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।

আহত বাচ্চুর বড় ভাই বোরহান সরদার বলেন, ‘আমার ভাই বাচ্চু একজন বাকপ্রতিবন্ধী মানুষ। ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছেন হালান। বিষয়টি জেনে আমার ভাই প্রতিবাদ করায় তাকে পিটিয়ে পা ভেঙে দিয়ে হত্যা চেষ্টা চালান। আমরা কালকিনি থানায় এ বিষয়ে একটি মামলা করেছি।’

আহত বাচ্চুর স্ত্রী বলেন, ‘আমাকে কু-প্রস্তাবের বিষয়টি স্বামীকে প্রথমে জানাই। তিনি এ বিষয়ে প্রতিবাদ করায় তার পা ভেঙে দিয়েছেন হালান। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা