প্রতীকী ছবি
সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: ভোলার লালমোহনে বাকপ্রতিবন্ধী দুই সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মাথায় ২ হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ গৃহবধূর নাম স্বপ্না আক্তার (২৯)।

আরও পড়ুন: জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

গ্রেফতারের পর বুধবার (৮ মার্চ) আদালতে সোপর্দ করা হলে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেল হাজাতে পাঠানো হয়। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- নাজিম (২১) উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা এলাকার মফিজুল ইসলামের ছেলে, তিনি পেশায় জাহাজের শ্রমিক ও একই এলাকার দুলাল হোসেনের ছেলে আনোয়ার (২১), তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানা যায়, গত রোববার (৫ মার্চ) রাতে উপজেলার দেওয়ানকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই বাকপ্রতিবন্ধী নারী। নিখোঁজের দুই দিন পর গত মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে প্রতিবেশী মিঝি বাড়ির বাগানের ডোবার মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত স্বপ্নার ভাই রিয়াজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লালমোহন থানায় মামলা করেন।

আরও পড়ুন: ‘আপত্তি’ তুলে নেবে ভারত

নিহত স্বপ্নার ভাই রিয়াজ জানান, গৃহবধূর স্বামী শুক্কুর আলী দ্বিতীয় বিয়ে করায় তাকে দুই সন্তানসহ ফেলে রেখে খাগড়াছড়ি চলে যায়। সেই থেকে তাদের বাড়িতেই সন্তানদের নিয়ে বাস করছিলেন স্বপ্না। ৫ মার্চ সন্ধ্যায় দুই সন্তানকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী দোকানে গিয়েছিল। এরপর আর সে বাড়ি ফিরেনি। রাত ৩টার দিকে মাকে না দেখে দুই সন্তান কান্নাকাটি শুরু করে। এর দুই দিন পর স্বপ্নার মরদেহ তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নির্জন বাগানের ডোবার মধ্য থেকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় গৃহবধূকে ধর্ষণের আলামত পেয়ে আমাদের সন্দেহ হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

জানা যায়, ঘটনার পরে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল আনোয়ার। ৭ মার্চ রাত ১২টার দিকে ভোলার ইলিশা ফেরিঘাট দিয়ে পালানোর সময় আনোয়ারকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয় নাজিমকে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তিতে কিছুটা পরিবর্তন

পুলিশ ও আদালতের জিজ্ঞাসাবাদে আনোয়ার ও নাজিম জানিয়েছে, গত ৫ মার্চ সন্ধ্যার পর বাড়ির কাছের একটি দোকানে প্রয়োজনীয় মালামাল কেনা শেষে ঘরে ফিরছিলেন বাকপ্রতিবন্ধী গৃহবধূ। এ সময় নাজিম ও আনোয়ার তার পিছু নেয়। ওই বাকপ্রতিবন্ধী গৃহবধূ বাড়ির কাছাকাছি যাওয়ার একপর্যায়ে আসামিরা জোরপূর্বক তাকে বাগানের মধ্যে নিয়ে পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। এরপর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাগানের ডোবার মধ্য মরদেহ ফেলে পালিয়ে হয় তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা