সারাদেশ

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনা হয়েছে। নিহতরা হলেন- বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের সাখাওয়াত শেখের ছেলে মিজু শেখ (৩০) ও উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের লুৎফর মিয়ার ছেলে জাকারিয়া (৩২)।

এ দুর্ঘটনায় জাহিদ মিয়া (৩০) নামে অপর এক বাকপ্রতিবন্ধী আহত হয়েছেন। রবিবার (১ জানুয়ারি) বেলা একটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বদ্যিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বদ্যিপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়ার কাছে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে সমবয়সী বাকপ্রতিবন্ধীরা আসতো। বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম থেকে মিজু শেখ ও গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের জাকারিয়া রবিবার সকালে জাহিদের কাছে আসে। তারা জাহিদের বাড়ির পাশের রেললাইনের উপর বসে গল্প করছিল। এমন সময় বোয়ালমারী রেলস্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে বনচাকি বদ্যিপাড়া নামক স্থানে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী আন্তনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মিজু ও জাকারিয়া মারা যান। ট্রেনের ধাক্কায় জাহিদ পাশে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যান। তবে দুই বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুর্ঘটনার পরপরই আত্মহত্যার চেষ্টা করে বলে তার পরিবার জানায়। পরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার জিআরপি থানার পরিদর্শক সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রাজবাড়ী জেলার জিআরপি থানা থেকে একটি টিম রওনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা