সারাদেশ

ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: জামালপুর জেলার ইসলামপুরের ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

এর মধ্যে ছিল জাতীয় পতাকা উওোলন, র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন শোভাযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে স্কুলের সাবেক কৃতী শিক্ষার্থী ও অতিথিদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। দুপুরের দিকে সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে র‍্যালি করা হয়।

পরে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে আলোচনা সভা হয়। ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান, জেলা পরিষদের সদস্য মোঃ মজিবর রহমান শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, ১২ নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ সরকার, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মহিলা মেমোরিয়াল ডিগ্রী কলেজর অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ সরকার, ৮ নং পলবান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক,৬ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, ১২ নং চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম তোতা, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, ১২ নং চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ভক্ত মোল্লা দুদু,সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাবেক সভাপতি আলীনুর ইসলাম, ১০ নং গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান, ১১ নং চরপুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ:ছামাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, অত্র বিদ্যালয়ের সভাপতি এনামুল হক,৪ নং চর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ:হাকিম,লক্ষীপুর হাজী ফুলমামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান, অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা