ছবি : সংগৃহিত
সারাদেশ

ঘন কুয়াশা, বোয়ালমারীতে জনজীবন স্থবির

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বেড়েছে কুয়াশা ও শীতের দাপট। গত কয়েকদিনে তীব্রভাবে জেঁকে বসেছে শীত।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

তাপমাত্রা কমে গেছে হঠাৎ করে। আর ঘন কুয়াশায় স্থবির হয়ে গেছে চারদিক। সকালে ঘন কুয়াশার কারণে সড়ক, মহাসড়ক ও রেলপথে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যান।

রাতের প্রথম প্রহরে হঠাৎ করে ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যাচ্ছে চারদিক। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা। একইভাবে ঝুঁকি নিয়ে চলছে রেলগাড়ি।

আরও পড়ুন : পাবনায় মাটি কেটে ফসলি জমি সাবাড়

সকালে দশ হাত দূরেও ঠিকমতো দেখা যায় না। তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে। ঝুঁকি নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (০১ জানুয়ারি) সকাল ৭টায় বছরের প্রথম দিন পৌরসভার ব্যস্ততম স্থান চৌরাস্তায় দেখা গেছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক আচ্ছন্ন থাকায় পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।

আরও পড়ুন : উলিপুরে বইয়ের মোড়ক উন্মোচন

এছাড়া ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া, দিনমজুর, দরিদ্র মানুষেরা। শীত উপেক্ষা করেই ভোর হতেই বেরিয়ে পড়ছেন তারা।

স্থানীয় গণমাধ্যমকর্মী কামরুল সিকদার বলেন, হঠাৎ তীব্র শীতের কারণে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। ঠান্ডাজনিত রোগেরও প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতাল-ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত অসুস্থ শিশুদের ভীড় বেড়েছে।

আরও পড়ুন : সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

ঢাকাগামী এক বাস চালক বলেন, ঘন কুয়াশায় ১০-১৫ ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই হেডলাইট জ্বালিয়ে ধীরে বাস চালাতে হচ্ছে।

এক ট্রাকচালক বলেন, ঘন কুয়াশার কারণে গাড়ি চালানো যাচ্ছে না। ভোর থেকেই ঘন কুয়াশা শুরু হয়েছে। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে তিন ঘণ্টা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা