ফাইল ছবি
সারাদেশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নাটোরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলার লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চীনকে আসল তথ্য দিতে হবে

নিহতদের মধ্যে একজন নারী ও বাকি দুইজন পুরুষ। নিহতরা হলেন- লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে মুনতাজ মাষ্টার (৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) এবং একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী (৩০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি ইশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা