সারাদেশ

ইবি প্রশাসনের ব্যানারেও বঙ্গবন্ধুর নাম ভুল

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিতব্য ক্যালেন্ডারে বঙ্গবন্ধুর নাম ভুলের রেশ না কাটতেই আবারও ভুল পরিলক্ষিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যানারে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধান ফটকে টানানো দুইটি ব্যানারে এই ভুল দেখা যায়। সেখানে ‘মুজিবুর’ এর জায়গায় ‘মজিবুর’ লেখা হয়।

বঙ্গবন্ধুর নামের এই ভুলে কর্তৃপক্ষের অবহেলা ও অসচেতনতাকেই দায়ী করছে সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুটি ব্যানার টানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যানারে এমন ভুলের ঘটনা সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যানার দুটি অদৃশ্য করা হয়। পরে রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী ও আলমগীর হোসেন খানকে ব্যানার দুটি সংশোধন করে টানাতে দেখা যায়। তবে প্রথমে ‘মজিবুর’ বানানটি সংশোধন করে ‘মুজিবুর’ লিখে টানানোর সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাণীর বানানের মধ্যে আবারও ভুল পরিলক্ষিত হয়। পরে ব্যানার দুটি পুনরায় খুলে নিয়ে যায় তারা।

বঙ্গবন্ধুর নামে একের পর এক ভুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ব্যানারগুলো অপসারণ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

এবিষয়ে ব্যানারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী জানান, নাম ভুলের বিষয়টি জানার পরেই ব্যানারটি অপসারণ করে নতুন করে ব্যানার লাগিয়েছি।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘জাতির পিতার বিষয়ে যে কোন ভুলই খুবই অনভিপ্রেত। আমি নামভুলের এ বিষয়ে প্রদক্ষেপ নিব।’

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা