সারাদেশ

নোয়াখালী পৌরসভায় পাথরঘাটা ব্রিজের ভিত্তিপ্রস্তুর স্থাপন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে পাথরঘাটা ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। এ ব্রিজ নির্মাণ শেষ হলে স্থানীয়দের অন্তত অর্ধশত বছরের দুর্ভোগ নিরসন হবে। নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে পৌরসভার ৬নং ও ৫নং ওয়ার্ডের কিছু অংশের অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয়দের উদ্যোগে নোয়াখালী খালের উপর নির্মিত পাথরঘাটা সাঁকু দিয়ে যাতায়াত করে আসছে তারা।

উদ্বোধনের আগে স্থানীয়দের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান।

এসময় আরও বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌরসভা সূত্রে জানা যায়, ৪২ মিটার দীর্ঘ এ ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৭ লাখ টাকা। আগামী এক বছরের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা