সারাদেশ

ধামরাইয়ে এনজিওকর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে দিনেদুপুরে ইসমাইল হোসেন (২৫) নামে এক এনজিওকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে গাঁওতারা এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন আমরাইল উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল আলীর ছোট ছেলে। তিনি গোমগ্রাম বাজারে 'সন্ধি মানব উন্নয়ন সংস্থা' নামে এক এনজিওতে চাকরি করতেন।

এ সময় স্থানীয়রা হাতেনাতে রাজিব হোসেন (২৮) নামে এক ঘাতককে আটক করেছে। ঘাতক রাজিব আমরাইল উত্তরপাড়া এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, দুপুরে সদস্যদের বাড়ি থেকে এনজিওর টাকা তুলে অফিসে ফিরছিলেন ইসমাইল। অফিসে ফেরার উদ্দেশে গাঁওতারা এলাকায় পৌঁছলে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত রাজিব হোসেনের নেতৃত্বে এনজিওকর্মী ইসমাইল হোসেনের ওপর হামলা চালায়।

ইসমাইল ডাক চিৎকার দিলে চাপাতি দিয়ে কোপ দেয়া হয়। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় কৃষকরা দৌড়ে এসে এনজিওকর্মীর ব্যাগসহ রাজীব নামে একজনকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাজিব হোসেনের নেতৃত্বে টাঙ্গাইল এলাকার আরো ২/৩ জন দুর্বৃত্ত এই হত্যাকাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। জনতা তাদের ধাওয়া দিয়ে রাজিবকে আটক করে। অপর দুর্বৃত্তরা দৌড়িয়ে পালিয়ে যায়।

পরে খবর দিলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধারসহ জনতার হাতে আটক রাজিবকে পুলিশি হেফাজতে নেয় পুলিশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা