সারাদেশ

জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর মেলবন্ধন প্রয়োজন : এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ বলেছেন, জনগণের সঙ্গে আইনশৃঙখলা বাহিনীর মেলবন্ধন প্রয়োজন। পুলিশকে অপরাধ এবং অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

তিনি বলেন, প্রকাশ্যে তথ্য দিতে ভয় পেলে বা কোনভাবে তা সম্ভব না হলে গোপনে তথ্য দিতে পারেন। আইনশৃঙখলা বাহিনীর প্রয়োজন হবে না-এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি এসএমপির জালালাবাদ থানার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয়দের বিভিন্ন অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) মো. শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) নির্মলেন্দু চক্রবর্তী , সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী ও জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ।

অনুষ্ঠানে এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা