ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল চাপায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় পুলিশের একটি চেকপোস্টে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবে নিহত ৩

রোববার (১৬ জুলাই) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে উপজেলার পারাইরচক পয়েন্টের পীর হবিবুর রহমান চত্বরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফয়ছল আহমদ এসএমপির মোগলাবাজার থানায় কর্মরত ছিলেন। তিনি জকিগঞ্জ উপজেলার মামুরখালী বারকাপ্তা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুন : ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের মাজবাহ উদ্দিনের ছেলে মো. সামি (১৯) ও একই উপজেলার রামপা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে লিমন (১৮)।

পুলিশ জানিয়েছে, চেকপোস্ট দেখে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের সংকেত দিতে যান কর্তব্যরত পুলিশ কনস্টেবল ফয়ছল আহমদ। কিন্তু সংকেত না মেনে গায়ের ওপর তুলে দেয় মোটরসাইকেলটি। এতে পুলিশ সদস্য ফয়ছল গুরুতর আহত হন।

আরও পড়ুন : পুলিশের ১৬ ডিআইজিকে বদলি

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. সামি ও আরোহী মাহবুবুর রহমান লিমনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : পায়রায় এলো কয়লাবাহী ষষ্ঠ জাহাজ

গ্রেফতার সামি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আরোহী মাহবুবুর রহমান লিমন মুখে আঘাতপ্রাপ্ত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা