সারাদেশ

কাপ্তাইয়ে সেনা টহলে পাহাড়ি সন্ত্রাসীদের হামলা, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : রাঙামাটির কাপ্তাইয়ে টহলরত সেনা সদস্যদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে কাপ্তাই উপজেলাধীন ধূল্যাছড়ি ব্রীজের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

সে সময় নিজেদের রক্ষার্থে পাল্টাগুলি ছুড়ে টহলে থাকা জীবতলি আর্মি ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়ান এর সদস্যরা।

এসময় বিল্টন চাকমা (৪৮) নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করলেও তার সহযোগী অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ভোররাতে ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চালাচ্ছে কাপ্তাই থানা পুলিশ।


সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা