সারাদেশ

জয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : আজ ১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। এই দিনে সাবেক কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার আছাদুজ্জামান বাঘা বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তৎকালীন ডাক বাংলো মাঠে স্বাধীনতার পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রু মুক্ত ঘোষণা করেন।

এ সময় জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা পাকসেনারা প্রাণ ভয়ে বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জের দিকে পালিয়ে যায়।

৭১ সালের ২৪ এপ্রিল পাকসেনারা গভীর রাতে বগুড়ার সান্তাহার থেকে ট্রেনযোগে এসে দখল করে নেয় তৎকালীন মহকুমা শহর জয়পুরহাটকে। ২৫ এপ্রিল থেকে শুরু হয় হানাদার বাহিনীর অগ্নি সংযোগ, ধর্ষণ আর নির্বিচারে হত্যাযজ্ঞ। ২৬ এপ্রিল স্থানীয় রাজাকার, আলবদরদের সহায়তায় জয়পুরহাট সদরের কড়ই কাদিপুর গ্রামের ৩শ ৭১ জন হিন্দু সম্প্রদায়ের মৃৎশিল্পীকে সারিবদ্ধভাবে দাঁড় করে গুলি করে হত্যা করে এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়। এছাড়া সদর উপজেলার পাগলা দেওয়ান গ্রামে ১৮ জুন জুম্মার নামাজ শেষে বিভিন্ন গ্রাম থেকে কয়েক’শ মানুষকে ধরে এনে জবাই করে হত্যা করে পুতে রাখে। আক্কেলপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ খোকনসহ ১৫ জন মুক্তিযোদ্ধাকে পাক সেনারা গুলি করে হত্যা করে।
পাকসেনাদের বর্বর নির্যাতন, খুন ও ধর্ষণের দুঃসহ স্মৃতি মনে করে আজো শিহরে ওঠে জয়পুরহাটবাসী।

হত্যাযজ্ঞের নির্মম সাক্ষী বধ্যভূমিগুলো ও স্মৃতি হাতড়িয়ে নীরবে নিভৃতে কাঁদে।

সোমবার দিবসটি উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৮টায় জেলা প্রশাসকের উদ্যোগে পাগলা দেওয়ান বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পরে স্মৃতিস্তম্ভের পদদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবর্গ।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা