সারাদেশ

এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বর আসার আগেই কনের বাড়িতে এসিল্যান্ড উপস্থিত হওয়ায় বাল্যবিয়ের হাত থেকে রাক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজয়নগরের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান বলেন, দুপুরে ভিটিদাউদপুর গ্রামের এক যুবকের সাথে ভিটিদাউদপুর পশ্চিমপাড়া গ্রামের মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়েরর নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। মেয়ের পিতা কৃষক। বিয়ে বাড়িতে সকল প্রস্তুতি সম্পূর্ণ ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর বাবা, মার কাছ থেকে মুচলেকা আদায় করেন। বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্থানীয় মেম্বার নাসির মিয়াসহ বিজয়নগরের থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা