সারাদেশ

ঝালকাঠি পৌর মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করলেন আমু

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি সদর পৌর সভার মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগের উপদেষ্টা আমির হোসেন আমু। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এক সভায় ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দিয়েছেন বলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির এ তথ্য নিশ্চিত করেছেন।

যদিও নির্বাচনের তারিখ ঘোষণা এখনও হয়নি। অন্য কোন দলের কোন মনোনয়ন প্রত্যাশী না থাকলেও আওয়ামীলীগের বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকায় দলীয় কোন্দল এড়াতে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তার একক নাম জেলা আওয়ামীলীগ থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে ভিডিও কনফারেন্সে এ খবর জানান আমু।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ নেতৃবৃন্দ।

তবে এ ব্যাপারে বর্তমান মেয়র পৌর আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার কোন মন্ত্রব্য করতে রাজী হয়নি।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা