সারাদেশ

ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু ২৬ মার্চ : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছেন। ২৬ মার্চ ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন, রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপরের দিকে বাংলাদেশের চিলাহাটি হতে ভারতের হলদিবাড়ী রুটে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনের প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকার রেল যোগাযোগ ও সেবার মান উন্নয়নে কাজ আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, পৃথিবীর যে দেশ যত উন্নত, সে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা তত উন্নত।

মন্ত্রী আরও বলেন, ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারন্সের মাধ্যমে মালবাহী ট্রেনের উদ্বোধন করবেন। ১৯৭৩-৭৫ সাল পর্যন্ত রেললাইন ছিল তিন হাজার কিলোমিটার আর সড়ক ছিল সাড়ে ৩ হাজার কিলোমিটার। ১৯৯১-৯২ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসে লোকবলসহ রেলপথকে ধ্বংস করেছে। তিনি বলেন, ১০৭টি রেলস্টেশন বন্ধ হয়েছে। তারা রেল লাইন তুলে সড়ক তৈরি করেছে। সৈয়দপুর রেলওয়ে কারখানায় এক সময় ৬৮ হাজার লোক কাজ করতো। আর এখন সেখানে এক হাজার ৪০০ কর্মচারী কাজ করছেন।

রেলপথমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর রেলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। প্রত্যেক জেলায় রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে। খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, রেল মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আতিকুর রহমান, অতিরিক্ত মহাসচিব (অপারেশন) সরকার সাহদাত আলী, জেনারেল ম্যানেজার মিহির কান্তিু গুহ, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সংরক্ষিত আসনের সদস্য রাবেয়া আলিম, জেলা পরিসদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবীর, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ৫৬ বিজিবির লে. কর্নেল মো. মামুনুল হক প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা