সারাদেশ

শীতের তীব্রতা ও ঘনকুয়াশায় বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে জেঁকে বসেছে শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘনকুয়াশার কারণে বিমান, নৌ ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। দিনের বেলায় গাড়িগুলো হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।

পৌষের আগেই দেশের বিভিন্ন স্থানে জেঁকে বসেছে এ শীত। এতে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা গাইবান্ধাসহ অনেক পথঘাট, জনপদ। একদিকে সূর্যের দেখা নেই তার সঙ্গে উত্তরের কনকনে হাওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। বিশেষ করে বন্যা এবং নদী ভাঙনে সহায় সম্বল হারানো মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘন কুয়াশা আর শীতের দাপট পঞ্চগড়েও। নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী।

কুড়িগ্রামে বেলার বাড়ার সঙ্গে সূর্য উঁকিঝুঁকি দিলেও বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা পড়ে থাকছে চারিদিক। শীতের কষ্টকে সঙ্গী করেই রোজগারের জন্য পথে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

ঝিনাইদহে শীতে বিপর্যস্ত মানুষকে আগুন জ্বালিয়ে কিছুটা উষ্ণতা পাওয়ার চেষ্টা করতে দেখা যায়। দিনাজপুরের বিভিন্ন সড়ক-মহাসড়কও প্রায় দিনভর ঢেকে থাকছে কুয়াশায়। ঠাকুরগাঁওয়েও দিন দিন বাড়ছে শীত।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা