সারাদেশ

প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও করলেন দুলাভাই!

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজিব হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করায় রাজিবের বোন-দুলাভাইসহ তিনজনের নামে পর্নগ্রাফির মামলা করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় রাজিবের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য তিনজনের নামে পর্ণগ্রাফির মামলা করেন। বুধবার রাতেই রাজিবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব সদর উপজেলার নওখন্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী মানিকগঞ্জ শহরের একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। প্রেমের সর্ম্পকের জের ধরে বিয়ের প্রলোভনে রাজিব গত ৩০ নভেম্বর নওখন্ডা এলাকায় তার বোনের বাড়িতে নিয়ে স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। গোপনে সেই শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করেন রাজিবের বোনের স্বামী স্বপন মিয়া। পরে সেই ভিডিও ও ছবি স্বপন তার প্রবাসী স্ত্রী পলি বেগমকে (রাজিবের বোন) ইমোতে পাঠায়। পলি সেই ভিডিও স্থানীয় গৃহবধূ মুনিয়া আক্তারের সহযোগিতায় ওই স্কুলছাত্রীর পরিবারকে দেখান।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) হাসিনা বেগম জানান, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজিবের নামে ধর্ষণ মামলা করেন। একই সঙ্গে রাজিবের বোনের স্বামী স্বপন, বোন পলি বেগম ও স্থানীয় গৃহবধূ মুনিয়া আক্তারকে আসামি করে পর্ণগ্রাফি মামলা করেন। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা