সারাদেশ

চাঁদাবাজির মামলায় খালাস পেলেন নূর হোসেন 

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনসহ ৬ জন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।

এসয়ম নূর হোসেনসহ মামলার অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একইসাথে আদালত আরও দু’টি মামলার রায় আগামী ৬ জানুয়ারি ধার্য করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত কৌঁসুলি জাসমিন আহমেদ জানান, ২০১৩ সালে সিদ্ধিরগঞ্জের চিটাংরোড এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় এই চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। মামলায় ইকবালের কাছে নূর হোসেন ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ আনা হয়। নূর হোসেনের সহযোগীরা ইকবালের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার জন্য ভাংচুর করে। এ ঘটনায় আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন (৫০), সাজাপ্রাপ্ত আলী মোহাম্মদ (৪০), মোর্তুজা জামান (চার্চিল) (৩৮), শাহজাহান (৩৬) সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল (৩৫) ও তার সহযোগী বুলবুল ওরফে টুণ্ডা বুলবুলসহ মোট ৬ জনকে আসামি করা হয়।

অতিরিক্ত কৌঁসুলি আরও বলেন- ২০১৪ সালে এই মামলায় তাদের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। আদালত এই মামলায় ৬ জন সাক্ষীর গ্রহণ ও শুনানি শেষ আজ রায় দিয়েছেন। রায়ে মামলা থেকে ৬ জনকেই খালাস দিয়েছেন।

তবে নূর হোসেনের বিরুদ্ধে আরও যেসব মামলা আছে তার মধ্যে একটি চাঁদাবাজি ও একটি অস্ত্র আইনের মামলার রায়ের দিন ৬ জানুয়ারী ধার্য করেছেন আদালত।

এর আগে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, সকালে পুলিশ প্রহরায় একটি প্রিজন ভ্যানে নূর হোসেনসহ অন্য আসামিদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়।

এরপর আদালতের কার্যক্রম শেষে দুপুরে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে শাহজালাল বাদল জামিনে ছিলেন। আদালতে রায়ের সময় নূর হোসেনসহ মামলার অন্য ৬ আসামির সঙ্গে তিনিও আদালতে উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা