সারাদেশ
উপ-নির্বাচন

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা, আহত  ৬

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপ-নির্বাচনে সাংবাদিকদের গাড়ি ভাংচুর করা হয়েছে। এতে ছয় সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার দুলালপুর কেন্দ্রর সংবাদ ও ছবি সংগ্রহে গেলে দুলালপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, আহতরা সাংবাদিকরা হলেন- ইমতিয়াজ আহমেদ জিতু, আশিকুরর রহমান, জহিরুল হক বাবু, বাপ্পি, বিপ্লব ও গাড়ি চালক। নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা করে বলে জানান আহত সাংবাদিকরা।

স্থানীয় সংবাদকর্মী মাহফুজ নান্টু জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়ে অবগত হয়েছি। দুলালপুর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা