সারাদেশ

পাঁচ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক : পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন এবং দুই পৌরসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২ প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচন হবে আজ। জেলা পরিষদের ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত; পৌরসভার ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ইসি জানিয়েছে, পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। সেগুলো হলো- ফরিদপুরের ফরিদপুর পৌরসভা; মধুখালী পৌরসভা; মাদারীপুরের রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনও হবে আজ। এই দুই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচজন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা