সারাদেশ

মহাসড়কে কুয়াশায় কমেছে যানবাহনের গতি

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কুয়াশায় কমেছে যানবাহনের গতি। মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে কুয়াশা রয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে সূর্যের দেখা মেলে। দুপুর ২টার দিকে আবার সূর্যের আলো কমে আসে। বিকাল থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে। শেষ অগ্রায়হণে মাঘের শীত অনুভূত হচ্ছে। এদিকে বিকালেই নগরীর মানুষ ঘরমুখো হয়।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে। কুয়াশা এখন স্বাভাবিক বিষয়। এসময় সড়ক ও নৌ-পথে দৃষ্টি সীমা কোথাও শূন্যে নেমে আসতে পারে। তাই সাবধানে চলাচল করতে হবে। আজ কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন বলেন, মহাসড়কে কুয়াশা রয়েছে। গাড়ি সাবধানে ধীরগতিতে চালানো ও ওভারটেক না করার জন্য সচেতন করছি। এই লক্ষ্যে বিভিন্ন বাস ও ট্রাক স্টপেজে মাইকিং করেছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা