সারাদেশ

উপ-নির্বাচনে দায়িত্বরত পুলিশের দেড়শ’ সদস্য অসুস্থ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে একটি রেস্তোরাঁর খাবার খেয়ে পুলিশ, আনসার ও গাড়ির চালকসহ দেড়শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে ৪১ জন বৃহস্পতিবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ায় কারণে অসুস্থ হয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ওই উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে নির্বাচন অনুষ্ঠান স্বাভাবিক রাখতে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়েছে। উপজেলা সদরের ইত্যাদি নামের একটি রেস্তোরাঁ ওই পুলিশ সদস্যদের খাবার সরবরাহ করেছিল। বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই হোটেলের মালিককে আটক করেছে। বৃহস্পতিবার এসব বিষয় নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক।

হাসপাতালে ভর্তি কনস্টেবল জোয়াহের ও নূর মোহাম্মদ জানান, নির্বাচনে দায়িত্ব পালন করতে তারা বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া আসেন। খাবারের ব্যবস্থা করা হয় উপজেলা সদরের ইত্যাদি রেস্তোরাঁ থেকে। খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকেল থেকেই পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। অবস্থার অবনতি হওয়া কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন জানান, খাবারে বিষক্রিয়ায় ফলে অসুস্থ হয়েছেন তারা। ১৫০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভর্তি আছেন ৪১ জন। রাতে ওষুধের সংকট পড়ে যায়। রাত ১টার দিকে ওষুধ নিয়ে আসেন জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান মহোদয় ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মো. মীর হোসেন মিঠু সাহেব।

স্থানীয় সংবাদকর্মী ইসমাইল নয়ন জানান, নির্বাচনের কারণে অনেকে দ্রুত ফার্মেসি বন্ধ করে দেয়। হাসপাতালে এত মানুষের ওষুধ নেই। রাতে আমরা বাজারের ফার্মেসি খোলার ব্যবস্থা করি।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৪১ জনের মধ্যে আটজন গাড়ির চালক, একজন সিভিল স্টাফ ও ৩২ জন পুলিশ সদস্য। তাদের অনেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন। এদিকে রেস্তোরাঁ মালিককে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ায় ফলে অসুস্থ হওয়াদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না। আমরা ইতিমধ্যে তাদের বিকল্প ফোর্স সেখানে পাঠিয়েছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা