সারাদেশ

কোম্পানীগঞ্জ কর্মহীন মানুষের পাশে আমেরিকা প্রবাসী বাবু রমেশ চন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : করোনার থাবায় স্থবির গোটা বিশ্ব। বাংলাদেশ ও এর বাহিরে নয়। বেড়েই চলছে করোনার মিছিল। একই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা।

করোনা আতঙ্কে দেশে লকডাউনও দেওয়া হয়েছে বার বার। ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ৷

করোনার শুরুর দিকে কর্মহীন ও অসহায় মানুষকে সহযোগিতা করেছে অনেকেই, করোনার এক বছর শেষ হতে চলছে। আর খোঁজ-খবর নেয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। এই চিন্তা থেকে আমেরিকা প্রবাসী বাবু রমেশচন্দ্র দেবনাথ এগিয়ে এসেছে কর্মহীন মানুষের পাশে।

সোমবার সকাল ১০ঘটিকায় আমেরিকা প্রবাসী বাবু রমেশচন্দ্র দেবনাথ'র অর্থায়নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ'র সার্বিক সহযোগিতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন'র ৯টি ওয়ার্ডের ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ খোকন ভূইয়া, মাস্টার শাহজামাল সবুজ, রামপুর বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ সভাপতি নিত্য কুমার ভৌতিক, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক উল্যাহ ভুট্টো, সাংগঠনিক সম্পাদক, আবদুর রাজ্জাক লিটন, বামনী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা