সারাদেশ

দাকোপের ভূমিদস্যু মুকুলের হাত থেকে সম্পত্তি উদ্ধারের দাবি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার দাকোপ চালনার মুকুল চন্দ্র রায়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ ভাইজি লাবনী রায়ের।

সোমবার (০৭ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ভাইজি লাবনী রায় ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাবনী রায় বলেন, চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু মুকুল চন্দ্র রায় আমার আপন জ্যাঠা (চাচা)। সে আমার বাবাকে দাদুর অনেক সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, বাকি যে টুকু সম্পত্তি আমার বাবা পেয়েছেন তাও জোর করে লিখে নিতে চায় আমার জ্যাঠা। চালনা পৌরসভার মধ্যে আমাদের ১৫ কাঠা একটি জায়গা আছে, যে জায়গাটির প্রায় ১৩/১৪কাঠা আমার জ্যাঠা ও জ্যাঠার ছেলেরা জোর করে দখল করে রেখেছেন এবং সেখানের মাদকের ব্যবসা ও জুয়ার আসর বসিয়ে রেখেছেন। বাকি যে ১/২ কাঠা জায়গায় আমাদের দোকান ঘর ও বাড়ি আছে সেই জায়গা সে ও তার ছেলেরা তাদের ভাড়াটিয়া মাস্তান আমাদেরকে মারধোর ও হুমকি দেখিয়ে নিতে চান।

আমার বাবার অসুস্থ্যতার সুযোগ নিয়ে এবং আমাদের পরিবারের অনুপস্থিতিতে আমাদের জমি আমার বাবা সেজে অনত্র হারি দিয়ে ছলনা করে টাকা হাতিয়ে নেয়। তিনি অভিযোগ করেন, বার বার স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে আমার জাঠ্যা(চাচা) ও তার ছেলে চিন্ময় রায় ও হিরন্ময় রায় আমার পরিবারের উপর অত্যাচার ও নির্যাতন, মিথ্যা মামলা করে আসছেন ও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজে চলাচল করছে। আমার বড় ভাইকে হুমকি ও মারধোর করে দেশ ছাড়া করেছেন সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য। এখন আমি সম্পত্তি দেখা শোনা করি ও আমার জ্যাঠা কে সম্পত্তি দখল করে নিতে বাধা দেওয়াতে আমাকে বারবার হামলার শিকার হতে হচ্ছে। আমার জ্যাঠা (চাচা) তার ধর্মান্তরিত বড় মেয়ে মুসলিম জুলেয়া বেগম ডলি ও তার স্বামী ইসুফ আলী, ছোট মেয়ে খ্রিস্টান পলি, বড় ছেলে চিন্ময় রায়, ছোট ছেলে হিরন্ময় রায় সহ ভাড়া করে বখাটে ছেলেদের নিয়ে আমার উপর ২ বার হামলা করে। আমার মাথার আঘাত করে ও হাত ভেঙ্গে দেয় হামলার প্রেক্ষিতে ১বার মামলা হয়েছে ২৯-১০-২০ইং তারিখ। তারা ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আমাদের বাড়িতে যেয়ে আমাকে ও আমার পরিবার কে হুমকি দিচ্ছে মামলা ওঠানোর জন্য এবং জায়গা লিখে দিয়ে আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে।

দাঙ্গাবাজদের অত্যাচার ও নির্যাতন থেকে আমার পরিবার সহ এলাকায় নিরাপদে যেন বসবাস করতে পারি সেজন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাবনী রায়ের পিতা পরিমল কান্তি রায় (অনির্মল রায়) ও মা অর্চনা রায়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা