সারাদেশ

বাগেরহাটে মাদ্রাসাছাত্র হত্যায় শিক্ষকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসার শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোরেলগঞ্জ সদরের সরালিয়া গ্রামের মৃত. মাওলানা শাহেদ আলীর ছেলে মাদ্রাসার হেফজখানার শিক্ষক হাফিজুর রহমান ফারুক (৫০) এবং একই এলাকার আবদুল গনি হাওলাদারের ছেলে বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদার (৪০)।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, রোববার রাত সাড়ে ১২টায় নিহত ছাত্রের মা তাছলিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এ মামলায় ওই মাদ্রাসার শিক্ষক ও বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা আশা করি অতিদ্রুত সময়ের মধ্যে এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে পারব।

উল্লেখ্য, হাসিবুল শেখ ওই মাদ্রাসার নাজেরানা কোরআন বিভাগের শিক্ষার্থী ছিল। আর মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। বিষয়টি জানার পর মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, শনিবার (৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা করে ঘুমিয়েছিল সবাই। সকালে ফজরের নামাজ শেষে জিহাদি ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা