সারাদেশ

ভোলার কারাগারে বিদেশি কয়েদিদের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা জেলা কারাগারে আটক ভারতীয় ৪ বিদেশি বন্দিদের মাঝে (হাউজিং কিটস) উপহার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিট এর পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা কারাগার এর জেল সুপার মো: নাসির উদ্দিন প্রধান,ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন-ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, আরএফএল টিমের সদস্য-সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ নোমান, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ইমতিয়াজুর রহমান।

এসময় তাদের মাঝে বিভিন্ন শীতের উপহার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সম্প্রতি ভারতের পশ্চিম বঙ্গ থেকে বিদেশী শাড়ি নিয়ে নৌ পথ নিয়ে আসলে মেঘনায় কোস্ট গার্ড এর হাতে আটক হয়। পরে বিচারাধীন অবস্থায় তারা ভোলা জেল খানায় বন্দি আছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস (আইসিআরসি)’র সহযোগিতায় এই সামগ্রী বিতরণ করা হয়।

ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম বলেন, দেশে ও বিদেশের কারাগারে অবস্থানরত মূলত: পরিবারকে বিছিন্ন হওয়া মানুষদেরকে তাদের পরিবারের সঙ্গে পুন:যোগাযোগ স্থাপনে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পুন:স্থাপন (আরএফএল) বিভাগ এর মাধ্যমে বিভিন্ন সময়ে গৃহিত কার্যক্রমের মাধ্যমে দেশ ও বিদেশের কারাগারে অবস্থানরত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের পারিবারিক যোগাযোগ পুন:স্থাপনে যে মানবিক সেবা প্রদান করে থাকে এবং অবৈধ অভিবাসনরোধে সচেতনতা বৃদ্ধিতে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা সে সম্পর্কে অবহিতকরণ করে থাকেন।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা