সারাদেশ

ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্বদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, আইন অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুস মিয়া, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলে বাঙ্গালী জাতির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। মুজিব একটি আদর্শ ও চেতনা। তিনি জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়া তিনি জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এছাড়া দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সান নিউজ/বকু/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা