ছবি-সংগৃহীত
জাতীয়
রেড ক্রিসেন্ট সোসাইটি

তৃতীয় জাতীয় যুব কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক: তৃতীয়বারের মত জাতীয় যুব কমিশন গঠন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পরে কমিশনের প্রথম সভায় ৩য় জাতীয় কমিশনের যুব সদস্যদের প্রত্যক্ষ ভোটে সোসাইটির জাতীয় সদর দপ্তরের যুব সদস্য মো. জাহিদুল ইসলামকে চেয়ার এবং খুলনা জেলা ইউনিটের যুব সদস্য মোস্তাকিম বিল্লাহ মুহিতকে ভাইস চেয়ার নির্বাচন করা হয়।

আরও পড়ুন: উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশের ৮টি বিভাগের মোট ১১ যুব সদস্যের উপস্থিতিতে সোসাইটির জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ কক্ষে ৩য় জাতীয় কমিশন গঠন করা হয়।

জাতীয় কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, মাগুরা জেলা ইউনিটের মো. বরকত উল্লাহ, রাঙামাটি জেলা ইউনিটের মুমতাহেনা চৌধুরী, নোয়াখালী জেলা ইউনিটের ফারহানা হায়দার, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের জয় দত্ত, রংপুর জেলা ইউনিটের মো. রাব্বী ইসলাম, বগুড়া জেলা ইউনিটের ধ্রুবসারথি গোস্বামী অর্ঘ্য, বরগুনা জেলা ইউনিটের মো. মুসা, সিলেট জেলা ইউনিটের পলাশ গুণ এবং নেত্রকোণা জেলা ইউনিটের মো. মনিরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, মহাসচিব কাজী শফিকুল আজম, আইএফআরসি’র হেড অফ ডেলিগেশন সঞ্জীব কাফলেসহ সোসইটির বিভিন্ন বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও কর্মকর্তারা।

আরও পড়ুন: দ্বিপাক্ষিক বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়নি

সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক সংস্থা, যার মূল চালিকাশক্তি হলো যুব স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব, সুশৃঙ্খলভাবে কর্ম সম্পাদন, পরিকল্পনা প্রণয়ন, সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদসহ বিভিন্ন ক্ষেত্রে যুবদের কার্যক্রম তুলে ধরাসহ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কার্যক্রমকে তুলে ধরা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে যুগোপযোগী ভাবে বৃদ্ধি করার লক্ষ্যে এ যুব কমিশন গঠন করা হয়েছে।”

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে

দেশের ৮টি বিভাগের মধ্যে থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে ২ জন করে এবং রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট থেকে ১ জন করে মোট ১১ জন যুব সদস্যদেরকে নিয়ে তৃতীয়বারের মত জাতীয় এই যুব কমিশন গঠন করা হয়েছে। যুব কমিশন সদস্য হওয়ার জন্য সারাদেশ থেকে সর্বমোট ৪২ জন আবেদন করেন, যথাযথ প্রক্রিয়া শেষে ১১ জন উপনীত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা