সারাদেশ

‌কাপুরুষোচিত হামলা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর : হানিফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যের ওপর রাতের আঁধারে যে হামলা হয়েছে তা কাপুরুষোচিত হামলা বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

যারা হামলা করেছে তারা ধর্মের নাম করে বিভিন্ন সময় ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন হানিফ।

মাহবুব উল আলম হানিফ বলেন, তাদের মূল লক্ষ্য ধর্ম নয়, তারা একাত্তরের পরাজয়ের শক্তি। আজ আপনারা দেখুন সেই হেফাজত ইসলাম, খেলাফত মজলিস ধর্মভিত্তিক দলগুলো আছে প্রত্যেকটি দলের শীর্ষ পর্যায়ের নেতা, তারা হয়তো নিজেরা রাজাকার ছিলেন, না হয় রাজাকার পরিবারের সন্তান। যারা একাত্তরের স্বাধীনতা মানতে পারেনি, এখন পর্যন্ত স্বাধীনতা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা আমাদের সংবিধান কোনটাই মানতে চায় না। তারা সবগুলোকে এড়িয়ে যেতে চায় অস্বীকার করে। আজ তাদের দ্বারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা হয়েছে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা