সারাদেশ

নওগাঁয় শহীদ ২৪ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ মহান মুক্তিযুদ্ধে নওগাঁর শহীদ ২৪ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করেছে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নামের তালিকা প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, উপদেষ্টা সাংবাদিক কায়েস উদ্দীন, প্রফেসর শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল প্রমুখ।

আয়োজকরা জানান, একুশে পরিষদ দীর্ঘদিন থেকে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির দাবি জানিয়ে আসছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে দীর্ঘ দশ বছর যাবত মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে যাচ্ছে। ইতোমধ্যে দু’টি গ্রন্থও প্রকাশ করেছে। যা গণহত্যা ১৯৭১ : নওগাঁ এবং রক্ত ঋণ ১৯৭১ : নওগাঁ।

একুশে পরিষদের গবেষণায় নওগাঁয় এখন পর্যন্ত ২৪ জন শহিদ বুদ্ধিজীবীর তথ্য পাওয়া গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। একুশে পরিষদ নওগাঁ-র সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের গবেষক মোস্তফা-আল-মেহমুদ এ বিষয়ে বিস্তর গবেষণা করে যাচ্ছেন। তার গবেষণার ওপর ভিক্তি করে এ তথ্যগুলো উপস্থাপন করা হয়।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা