সারাদেশ

ভোলায় ৬ দফা দাবিতে জেলেদের স্বারকলিপি প্রদান 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করা, নদী থেকে অবৈধ জাল উচ্ছেদ, ভূমিহীন মৎসজীবীদের মাঝে খাস জমি বরাদ্দসহ ৬ দফা দাবিতে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার এর কাছে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী ভোলা জেলে সমিতি নেতৃবৃন্দরা।

রোববার (৬ ডিসেম্বর) সকালে ভোলা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর কাছে এই স্বারকলিপি প্রদান করেন।

এসময় জেলেরা বলেন, ক্ষুদ্র ও দরিদ্র্য জেলেদের সঠিক ভাবে যাচাই বাছাই করে তালিকা প্রেরণ করা, মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস বিভাগের মাধ্যমে ভিজিএফ দিতে হবে ও বাংলাদেশের সকল জেলায় মৎসজীবী জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি, জেলেদের জীবনবীমা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের মৎস বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকা জীবন বীমা চালু করার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মোহাম্মদ আসাদুজ্জামান, ভোলা জেলা, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী, ভোলা জেলে সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন উর রশীদ, উপজেলা কমিটির সভাপতি মো: এরশাদ, আব্দুল হক ব্যাপারী প্রমুখ।

সান নি্‌উজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা