সারাদেশ

উলিপুরে পেঁয়াজ বীজের দাম চড়া, উৎপাদন ব্যাহতের সম্ভাবনা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মৌসুম ভেদে প্রতি বছর শত শত হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন করা হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থ বছরে ৩১০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজারে যে বীজ পাওয়া যাচ্ছে সে বীজের প্রতি কেজি দাম প্রায় ৭ হাজার টাকা হওয়ায় উৎপাদন হ্রাসের সম্ভাবনা দেখা দিয়েছে। দাম ও মান নিয়ে শঙ্কিত কৃষক। বীজের দাম চড়া হওয়ায় এ বছর প্রান্তিক পর্যায়ের শত শত কৃষক পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র ও তিস্তা বিধৌত অঞ্চলে জেগে থাকা চরাঞ্চলেই উৎপাদনের লক্ষ্যমাত্রার অধিকাংশই জমিতে পেঁয়াজ চাষ করা হয়। এ বছর সময়মত পেঁয়াজের বীজের সরবরাহ পাচ্ছেন না কৃষক। পরপর পাঁচবারের বন্যার ধকল কেটে উঠে নদী শুকিয়ে জেগে উঠেছে চর আর চর, স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষক। জেগে থাকা চরগুলোকে কৃষক মৌসুম ভেদে নানা জাতের চাষবাদ করেন। পেঁয়াজের বীজের দাম চরা হওয়ার কারণে অনেক কৃষকই এ বছর চরাঞ্চলে পেঁয়াজ চাষ করতে চাচ্ছেন না। চরাঞ্চল এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক জমি প্রস্তুত করলেও বীজের দাম নাগালের মধ্যে না থাকলে তারা পেঁয়াজ চাষ করবেন না।

ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের চর ঘুঘুমারির কৃষক নজরুল ইসলাম জানান, গত বছর বীজের দাম কিছুটা নাগালের মধ্যে ছিলো, এ বছর দাম না কমলে বা সরকারের পক্ষ থেকে সাহায্য না পেলে পেঁয়াজ চাষ করা সম্ভভ না। হকের চরের কৃষক বেলাল ও নুর হোসেন জানান, জমি প্রস্তুত করেছি ঠিকই তবে বীজের দাম না কমলে উৎপাদন করা সম্ভব না।

তিস্তা নদী বেষ্টিত দক্ষিণ সন্তোষ অবিরাম, উত্তর সন্তোষ অবিরাম, টিটমা ও কাজির চক এলাকার কৃষক আব্বাস আলী মাস্টার, রিয়াজুল, লুৎফর, ফুলমিয়ারা জানান, আমরা জমি প্রস্তুত করেছি এতদামে বীজ কেনা সম্ভব না, বীজ সংকটের কারণে আগের মত উৎপাদন করতে পারব না। সরকারের কাছ থেকে সহযোগিতা না পেলে এবং ভালো বীজ ক্রয় ক্ষমতার মধ্যে সংগ্রহ করতে না পারলে পেঁয়াজ উৎপাদন সম্ভব না।

প্রত্যন্ত চরাঞ্চলের কৃষকদের জন্য শুধু দামই সমস্যা না, পেঁয়াজ বীজ তলায় বা পেঁয়াজ চাষাবাদ করা জমিতে সময়মত সেচের ব্যবস্থা করা না গেলে ফলনও ভালো হবে না।

উলিপুর বাজারে খুচরা ও পাইকারি বীজ বিক্রেতা বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির জেলা সদস্য দেলোয়ার হোসেন জানান, বাজারে ভালো বীজের সংকট এবং দাম না কমলে শত শত হেক্টর জমি পতিত পরে থাকবে। তিনি আরও জানান, ইতিমধ্যে যে বীজ বাজারে পাওয়া যাচ্ছে ঐ বীজ বীজতলায় ফুটছে না, কৃষক প্রতারিত হচ্ছে।

সামাজিক সংগঠন প্লান-বি’র কো-অর্ডিনেটর আধুনিক কৃষি উদ্যোক্তা মারুফ আহমেদ এ বছর তার চ্যারিটি স্কুলকে ঘিরে কৃষি চাষাবাদের চিন্তা করেছেন। তিনি জানান, ইতিমধ্যে আমরা বিভিন্ন জাতের শষ্য বীজ বপন করেছি, পেঁয়াজের বীজ বপন করার পরিকল্পনা চলছে। বাজারে পেঁয়াজের বীজের দাম অনেক বেশি সেজন্য আমাদের উপজেলায় উৎপাদন ব্যাহত হতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বীজের দাম তুলনামূলক এ বছর বেশি হলেও উৎপাদনে এর প্রভাব পড়ার সম্ভাবনা নাই। আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় রাজস্ব বীজ প্রদর্শনির মাধ্যমে ফলোআপ করে কৃষককে সহায়তা দেয়া হচ্ছে এবং ৩০ জন পেঁয়াজ চাষীকে প্রণোদনা দেয়া হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা