সারাদেশ

ভোলা ইউনিটের রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের বার্ষিক সাধারন সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (৫ ডিসেম্বর) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ইউনিট ভোলা জেলার চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

এসময় বিগত এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্দ্বিতায় ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটেরে সেক্রেটারী ৫ম বারের মতো মো: আজিজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান পদে ভোলা পৌর সভার মেয়র মো: মনিরুজ্জামান কে নির্বাচিত করা হয়। পদাধিকার বলে ভোলা জেলা পরিষদ এর চেয়ারম্যান আবদুল মমিন টুলু রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো: মোশারেফ হোসেন (মনোনিত) মো: শফিকুল ইসলাম, মিসেস শাহীনা আক্তার, মো: আনোয়ার হোসেন, আলহাজ্ব ফেরদৌস আহম্মেদ, জহিরুল ইসলাম নকীব, এ্যাডভোকেট মাহাবুব আলম লিটু, ইয়ারুল আলম লিটন।এই কমিটি আগামী ৩ বছরের জন্য ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালনা করবেন।

ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বহী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন এডভোকেট জুলফিকার আহাম্মদ ও নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ ও জাকির হোসেন তালুকদার প্রমুখ।

সভায় রেড ক্রিসেন্ট এর আজীবন, বার্ষিক, সাধারন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মানব সেবার লক্ষ্য নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট কর্মীরা। রেড ক্রিসেন্ট কর্মীদের নিজেদের জীবন বাজি রেখে প্রাণ পণে যুদ্ধ করে যান মানব সেবায়, তাদের এই কাজে তারা আজ বিশ্বের সকল মানুষের কাছে শ্রদ্ধার স্থানে জায়গা করে নিয়েছে ।

করোনা মহামারি, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে প্রতিটি বিপদে যেন বন্ধুর মত হাত বাড়িয়ে মানুষের পাশে দাড়িয়েছে এই রেড ক্রিসেন্ট সোসাইটি । বর্তমানে তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যুব সমাজকে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলছে কাজ করে যাচ্ছে নিষ্টার সঙ্গে। তাই রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় ।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা