সারাদেশ

নলছিটিতে ধর্ষণ মামলায় যুবককে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে মো. মনির হোসেন (২২) নামের এক যুবককে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস ধরে কারাগারে আছেন। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে তার পরিবারের পক্ষ থেকে নলছিটি সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৬ নভেম্বর নলছিটি থানায় মামলা দায়ের করেন তার মা।

মনির হোসেন উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়ার গ্রামের মো. খলিলুর রহমান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। আর ওই স্কুলছাত্রীর বাড়িও একই এলাকায়।

সংবাদ সম্মেলনে মনির হোসেনের মা হালিমা বেগম বলেন, মেয়েটি আমাদের প্রতিবেশী। এরআগেও মেয়েটির আত্মীয়-স্বজনরা একটি মিথ্যা অপহরণ মামলা দিয়ে আমাদের পরিবারকে হয়রানি করেছে। ওই মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ার ভয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় ফের আমার ছেলে মনির হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলায় ফাঁসিয়েছে।

তিনি বলেন, মামলা দায়েরের আগে মেয়েটির মা আমার ছেলের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেয়ার জন্য একাধিক ব্যক্তির মাধ্যমে প্রস্তাব পাঠায়। আমরা প্রস্তাবে সম্মত না হওয়ায় গত ৫ নভেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় একদল সন্ত্রাসী আমার ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে ওই মেয়েটির বাড়ির উত্তর পাশের একটি বাড়িতে আটকে রাখে। সেখানে মেয়েটির পরিবার উপস্থিত হয়ে মনিরকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। মনির এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে ওইদিন রাত ১টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেয় মেয়েটির পরিবার। পরদিন সকালে মেয়েটির মা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক সপ্তাহ আগে গত ২৬ অক্টোবর রাতে মেয়েটি তার এক আত্মীয়ের বাড়িতে ধর্ষিত হয় বলে ওই মামলা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি যদ্দুর জেনেছি, মেডিকেল রিপোর্টে যৌন সম্পর্ক স্থাপনের লক্ষণ পাওয়া যায়নি।

হালিমা বেগম আরও বলেন, মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে আমার ছেলে জেলহাজতে আছে। আমরা সমাজের কাছে প্রতিনিয়ত হেয় হচ্ছি। আর মামলার বাদী বিভিন্ন সময় আমাদের পুরো পরিবারের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে। আমার ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালায়। এটা একটি ষড়যন্ত্র মামলা। আমি এই মামলার সঠিক তদন্ত দাবি করছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা