সারাদেশ

সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীনের বাড়ি থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। যুবলীগ নেতা মহিউদ্দীন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমানের কর্মী।

শনিবার (০৫ ডিসেম্বর) সকালে যুবলীগ নেতা মহিউদ্দীন তার বাড়ির রান্না ঘরে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু দেখে সখিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনসহ প্রশাসনকে বিষয়টি জানান। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে অবিস্ফোরিত অবস্থায় পেট্রোল বোমা তিনটি উদ্ধার করে।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনো এক অজ্ঞাত সোর্সের তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়িতে দেবহাটা থানার এসআই মিজানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। সে সময়ে পুলিশ সদস্যরা মহিউদ্দীনের শোবার ঘরসহ বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশী করেও পেট্রোল বোমা কিংবা কোনো অবৈধ মালামাল খুঁজে পায়নি।

এদিকে যুবলীগ নেতার বাড়ির রান্না ঘর থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনাকে পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতারা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, মূলত নির্বাচনে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং কর্মী-সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির করতে পূর্ব পরিকল্পিতভাবে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলামের লোকজন রাতের আঁধারে যুবলীগ নেতা মহিউদ্দীনের বাড়িতে পেট্রোল বোমাগুলো রেখে আসে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

অজ্ঞাত যে ব্যক্তি পুলিশকে পেট্রোল বোমার তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তাকে আইনের আওতায় এনে মূলরহস্য উদঘাটনেরও দাবি জানান তিনি।

তবে ষড়যন্ত্রমূলকভাবে পেট্রোল বোমা রাখার অভিযোগ অস্বীকার করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যেই পুলিশ মাঠে নেমেছে। তদন্ত শেষে ঘটনার রহস্য উন্মোচন করা হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী বলেন, ‘ঘটনাটি ষড়যন্ত্রমূলক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ১০ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’

নির্বাচনকে ঘিরে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা