সারাদেশ

সিলেটে ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ 

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর আখালিয়ায় ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লুঙ্গি পেঁচানো অবস্থায় ছিল শিশুটির মরদেহ।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম মরদেহটি দেখেন এক পথচারী। পরে স্থানীয়রা ভিড় জমান। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে শিশুর মরদেহটি উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম, আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।

তবে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা জানান, পোস্ট মর্টেম শেষে নবজাতকের মরদেহটি দাফনের জন্য সিটি কর্পোরেশনের হাতে তুলে দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে ময়লার ভাগাড়ে কেউ শিশুর মরদেহটি ফেলে গেছে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা