সারাদেশ

সিলেটে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি করায় যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেটে : সিলেটের বিশ্বনাথে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্টের অপরাধে এক যুবককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তার নাম সুব্রত সোম (২৭)। সে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের সুধন্য সোমের ছেলে ।

বৃহস্পতিবার রাতে তার ‘সুব্রত সোম’ নামক ফেসবুক আইডিতে মহানবীকে (সা.) নিয়ে অবমাননামূলক পোস্ট করা হয়। তার স্ক্রিনশট তারই এক ফেসবুক বন্ধু ‘জুয়েল ভাই’ নামক আইডি থেকে শেয়ার দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকটি সংগঠন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। এর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানা পুলিশের এসআই নুর হোসেন বাদি হয়ে একটি সাধারণ ডায়রি করেছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে সুব্রত সোমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এক/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা