সারাদেশ

গৃহবধূকে হত্যার অভিযোগ, পালালো স্বামী ও শ্বশুর  

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর পুবাইলে তাসলিমা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। স্বজনরা আসলেও তাদের লাশ দেখতে বাধা দেয়া হয়।

পরে গোসল করাতে নিয়ে গলা ও শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় স্বজনদের। বিষয়টি আঁচ করতে পেরে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। তবে শাশুড়িকে আটক করেছে পুলিশ।

স্ট্রোক করে গৃহবধূ তাসলিমার মৃত্যু হয়েছে; এমন প্রচার দিয়ে শুক্রবার সকালে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করেন স্বামী সোহেল ও তার স্বজনরা। কবর খোঁড়ার কাজও শুরু হয়। কিন্তু লাশ দেখতে বাধা দিলে সন্দেহ হয় নিহতের স্বজনদের। পরে জোর করে নিহতের স্বজনরা লাশ দেখে গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পান। যৌতুকের দুই লাখ টাকা এনে দেয়ার জন্য তাসলিমাকে স্বামী সোহেল প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ স্বজনদের। নির্মম এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না।

এদিকে, হত্যার বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় নিহত গৃহবধূর স্বামী সোহেল ও শ্বশুর অলিম উদ্দিন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা