সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় পরকীয়ার ফাঁদে ফেলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নওয়াব আলী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে দেবহাটা উপজেলার সখিপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নওয়াব আলীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

নির্যাতিত ওই নারী জানান, দীর্ঘদিন ধরে তাকে ব্লাক মেইলিং করে পরকীয়ার ফাঁদে ফেলে ধর্ষণ করছিলেন নওয়াব আলী। বৃহস্পতিবার সে ফের তাকে ধর্ষণ করলে বিষয়টি তিনি তার পরিবারকে জানান। একপর্যায়ে তিনি তার পরিবারের সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে দেবহাটা থানায় নওয়াব আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নওয়াব আলীকে উপজেলার সখিপুর মোড় থেকে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ইতিমধ্যে নওয়াব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা