সারাদেশ
মহাসড়কে অটোরিকশা বন্ধের দাবি

হবিগঞ্জে অর্ধদিবস বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস ও মিনিবাসগুলো জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় গাড়ি রেখে লিখিত আবেদনের মাধ্যমে সেগুলো জেলা প্রশাসকের নিটক হস্তান্তর করেন। এ সময় জেলার অভ্যন্তরীণ সড়কসহ ঢাকা ও সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ থাকে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসের প্রেক্ষিতে বেলা ২টায় পূণরায় বাস চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতিমধ্যে জেলায় ৫ শতাধিক অবৈধ গাড়ি আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এটি চলমান প্রক্রিয়া। তিনি অনুরোধ জানান, তবে এ নিয়ে যেন কোন গুজব না ছড়ায়। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপ সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে তারা বেলা ২টায় সমস্যা সমাধান হয়। বিকেলে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন, করিমন, ইজিবাইকসহ অবৈধ গাড়ি চলাচল বন্ধ করার দাবিতে রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ ঢাকা ও সিলেটের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কয়েকটি গাড়ি রেখে লিখিতভাবে গাড়িগুলো জেলা প্রশাসকের নিকট জমা দেন। পরে তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তার আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গাড়িগুলো সরিয়ে নিয়ে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করেন।

আলোচনাকালে উপস্থিত ছিলেন মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

সান নিউজ/এফসি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা