সারাদেশ

কক্সবাজারে চলন্তবাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৯

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া এলাকায় যাত্রী বেশে বাসে উঠে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল চলন্ত বাসে যাত্রীদের জিন্মি করে সর্বস্ব কেড়ে নিয়েছে। এ সময় যাত্রীরা বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাত দলের হামলা,মারধর ও গুলিতে ২ জনসহ ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার ( ২৭ নভেম্বর) ভোর রাতে সাড়ে তিনটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলন্ত বাসে ডাকাতির এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আবদুল্লাহ আল মামুন (২৭) কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ অপরজনসহ ছুরিকাঘাতে আহতরা কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়ায় নাম পরিচয় পাওয়া যায়নি। মামুন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়ি গ্রামের এজাহার আহমদের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে থানায় আনা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে ৩৩ যাত্রী নিয়ে টেকনাফগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১১২৫) ছাড়ে। পরে কর্ণফুলি নতুন ব্রিজ এলাকা থেকে লুঙ্গি পরিহিত ব্যাগ নিয়ে ৭ যাত্রী উঠে।

বাসটি চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় পৌছালে ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিন্মি করে চালকের আসনে বসে এক ডাকাত গাড়ি চালাতে থাকে। অপর ডাকাত দল চলন্ত বাসে দেশীয় তৈরী কাটা বন্দুক ও চাপাতি ও ছোরার ভয় দেখিয়ে সব যাত্রীর মোবাইল ও নগদ টাকা কেড়ে নেয়। পরে বাসটি খুটাখালী ইউনিয়নের বহলতলী এলাকায় দাঁড়িয়ে ডাকাত দল পালিয়ে যায়।

পরে চালক বাসটিকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আহতদের ভর্তি করেন। গুলিবিদ্ধ দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ডাকাতের কবলে পরা বেশ কয়েকজন যাত্রী থানায় এসে ঘটনাটি জনিয়ে লিখিত অভিযোগ করেছে। এরই প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা