সারাদেশ

যশোরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে স্ত্রী হিরা বেগমের (৩৩) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী বিল্লাল সরদার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ হিরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বামী বিল্লাল পালিয়ে গেছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হিরা বলেন, ‘বৃহস্পতিবার সংসারের তুচ্ছ একটি ঘটনায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে ঘরের মধ্যে থাকা কেরোসিন আমার গায়ে ঢেলে আগুন ধরিয়ে ঘর থেকে বেরিয়ে যান। দগ্ধ অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে আসলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খুব যন্ত্রণা হচ্ছে বলে আমি কাঁদতে শুরু করি এবং আমার মায়ের সঙ্গে কথা বলি। ’

হিরার মা মজিদা বেগম বলেন, ‘চাকই গরুহাটখোলা সংলগ্ন আক্কাচ আলী সরদারের ছেলে বিল্লাল সরদারের সঙ্গে আমার মেয়ে হিরার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিল্লাল আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। মেয়েকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি বিল্লালের শাস্তি দাবি করছি। ’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. টুম্পা কুন্ডু বলেন, ‘আগুনে দগ্ধ হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।’

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় কোনো অভিযোগ হয়নি। আপনাদের মাধ্যমে ঘটনা জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা