সারাদেশ

অভিনব কায়দায় চানাচুর প্যাকেট ও কমলার ভেতরে ইয়াবা!

নিজস্ব প্রতিনিধি, ফেনী : কমলা লেবু ও চানাচুর প্যাকেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট ভরে অভিনব কায়দায় চলছে কারবার। চট্টগ্রামের মিরসরাইতে এমন দুই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) কমলার ভেতরে কৌশলে ইয়াবা পাচারের সময় ৩৮০টি ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল (৩২) নামে একজনকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের হাদি ফকির হাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সালকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত ফজলুল করিমের পুত্র। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

একই উপজেলার হাদি ফকির হাট এলাকা থেকে ৭০৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদি ফকির হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার শারমীন আক্তার (৩২) কক্সবাজার জেলার চকরিয়া এলাকার এ কে খানের স্ত্রী।

উপ-পরিদর্শক রাজিব পোদ্দার জানান, জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশে হাদি ফকির হাট এলাকায় অভিযান পরিচালনা করলে আসামী শারমীনের ভ্যানিটি ব্যাগের ভেতরে থাকা চানাচুরের প্যাকেটে ৭০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা