সারাদেশ

সাড়ে চার বছরের শিশুর গোপনাঙ্গে গরম চামচের ছ্যাকা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাদামতলা এলাকায় দুষ্টামি করার অপরাধে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর গোপনাঙ্গে গরম চামচের ছ্যাকা দেয়ার ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত শিশুটির বাবা।

রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মামী শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শাহনাজ উপজেলার বাদামতলা এলাকার রমজান সরদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, নির্যাতিতা ওই শিশুর মা আঁখি বেগম অসুস্থ হওয়ার কারণে দ্বিতীয় বিয়ে করে তার (শিশুর) পিতা উপজেলার গোবর্ধন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। দ্বিতীয় বিয়ের পর থেকে স্ত্রী কন্যার কোন খোঁজখবর রাখছিলো না পিতা শফিকুল।

গত তিন বছর যাবত নিঃসন্তানী মামা-মামীর কাছে পালিত হচ্ছিলো শিশুটি। সেই মামী তাকে দুষ্টমীর শাস্তি প্রদান করেন গোপনাঙ্গে গরম চামচের ছ্যাঁকা দিয়ে।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা