সারাদেশ

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৪ ক্লিনিককে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত চারটি ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্বর্ণা সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার, বোয়ালমারীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত কোহিনুর ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালকে ৪ হাজার, ওয়াপদা মোড়ে অবস্থিত সেতু সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার এবং বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আল নূর চক্ষু ও জেনারেল হাসপাতালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) ধারায় এই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা