সারাদেশ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে আদালতে বিয়ের পর যুবকের মুক্তি

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : প্রেম এবং শারীরিক সম্পর্ক পরে ধর্ষণ সবই ঘেটেছে মোবাইলে পরিচয়ের পর। ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হলে গ্রেফতার হয়ে কারাগারে যান প্রেমিক সজিব হোসেন লিটন (৩০)। এরপরও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে আদালতের নির্দেশে বিয়ে করতে হয়েছে প্রবাসীর তালাকপ্রাপ্ত স্ত্রীকে (২৫)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লায় আদালত প্রাঙ্গণে তাদের ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে পড়ান কাজী মাওলানা মো. অলি উল্লাহ ভূঁইয়া। কিন্তু কনে বাড়িতে গেলেও জামিনপ্রাপ্ত বর সজিব হোসেন (৩০) গিয়েছিলেন কারাগারে।

বুধবার (২৫ নভেম্বর) সকল আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুস্করনী গ্রামের এক তরুণীর সঙ্গে একই উপজেলার এক সৌদি প্রবাসীর বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। ২০১৫ সালে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় একই উপজেলার পারুয়ারা গ্রামের সজিব হোসেন লিটনের। একপর্যায়ে লিটন বিয়ের প্রলোভনে তার সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করেন। এ সময় লিটন তার আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ধারণ করে পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন।

লিটনের চাহিদা মতো আরও টাকা না দেয়ায় সেই আপত্তিকর ভিডিও তিনি প্রবাসী স্বামীর পরিবারে পাঠান। এতে স্বামী তাকে তালাক দেন। পরবর্তীতে তার কাছে পুনরায় পাঁচ লাখ টাকা দাবি করেন লিটন। পরে ওই গৃহবধূ অপারগতা প্রকাশ করে গত অক্টোবরে চৌদ্দগ্রাম থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে লিটনের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ লিটনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে উভয়পক্ষের আইনজীবীদের মাধ্যমে বিষয়টি আপস করার কথা উঠলে ওই গৃহবধূ বিয়ের শর্তে আপসে রাজি হন। উভয়ের বিয়ের বিষয়টির সিদ্ধান্ত আসে আদালত থেকে। মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাব উল্লাহ আপসের শর্তে প্রেমিক লিটনকে জামিন দেন এবং আদালত প্রাঙ্গণে বিয়ের নির্দেশনা দেন। পরে কাজী ডেকে এনে বিয়ের আয়োজন করা হয়। এতে দেনমোহর ধরা হয় ১০ লাখ টাকা।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সরকার গিয়াস উদ্দিন মাহমুদ বলেন, বাদীর দাবি অনুযায়ী আসামি তাকে ফাঁদে ফেলে ছবি তুলেছে। সেই ছবি প্রবাসী স্বামীর কাছে পাঠানোর কারণে তাকে তালাক দিয়েছে স্বামী। বাদী ও আসামিপক্ষ এলাকায় বিয়ের শর্তে আপস করে এসেছে। আদালত আপসের শর্তে আসামিকে জামিন দিয়েছেন। এছাড়া আদালত প্রাঙ্গণে বিয়ের নির্দেশনা দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তারেকুল আলম রাসেল বলেন, মূলত বাদী ও আসামির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আসামিও জানতেন না বাদী বিবাহিত। এটা মূলত ভুল বুঝাবুঝি। এখন আপসের কারণে আদালত জামিন দিয়েছেন এবং বিয়ের ব্যবস্থা করেছেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, গতকাল মঙ্গলবার কারাগারে ওই ব্যক্তির জামিনের কাগজ আসে। কিছু আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা